কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৯:৫৩ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলছে বিটিভি!

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে বিটিভিতে চলা নাটকে দৃশ্য
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে বিটিভিতে চলা নাটকে দৃশ্য

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইটে ঢুকতেই চোখে পড়বে নাটক বা বিজ্ঞাপন। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দৃশ্য দেখা গেছে।

মূলত নতুন অর্থবছরের বাজেট বক্তৃতা সম্প্রচার উপলক্ষে পরীক্ষামূলকভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি করা হচ্ছে।

তথ্য অধিদপ্তর গত বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানিয়েছে, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা হবে আগামী ২ জুন সোমবার বিকাল ৪টায়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের আগে ধারণ করা বাজেট বক্তব্য ওই দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হবে।

সেই তথ্য বিবরণী অনুযায়ী, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা সম্প্রচার করতে বলা হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বাজেটের বই দেওয়া হবে এবার সচিবালয়ে অবস্থিত তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে।

উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়ার পর ২ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়ার পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হবে।

প্রতিবছর বাজেট দেওয়া হতো জুনের প্রথম দিকে যেকোনো বৃহস্পতিবার। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই এবার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X