কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস মঙ্গলবার

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী। ছবি : সংগৃহীত
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী। ছবি : সংগৃহীত

ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস মঙ্গলবার (৩ জুন)। ১২৯৭ বঙ্গাব্দের (১৮৯০ সাল) এই দিনে তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে দেহত্যাগ করেন।

দিবসটি উপলক্ষে বারদীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকনাথ বাবার তিরোধান উৎসব পালিত হবে। অনুষ্ঠান সূচি অনুযায়ী ভোর ৫টায় ‘ভোর কীর্তনের’ মধ্য দিয়ে এই উৎসব শুরু হবে। আর সন্ধ্যা ৭টায় বাবার আরতি কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

১১৩৭ বঙ্গাব্দে (১৭৩০ সাল) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার বারাসাতে জন্মগ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারী।

জানতে চাইলে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের আহ্বায়ক অশোক মাধব রায় কালবেলাকে বলেন, লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসবে লক্ষাধিক লোকের সমাগম হয়। এছাড়া বাবার ভক্তদেরও একটা সম্মেলন হয়। তারা লোকনাথ বাবার গুণকীর্তন করে গান-বাজনা করেন। এই উৎসবে অংশ নিতে দেশের বাইরে থেকেও বাবার ভক্তরা এখানে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X