কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা নিয়ে সুখবর

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পতাকা। ছবি : কালবেলা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পতাকা। ছবি : কালবেলা

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির জানিয়েছেন, বাংলাদেশিদের জন‍্য ইন্দোনেশিয়ায় ‍অন অ্যারাইভাল ভিসা সুবিধা দ্রুত চালুর করার বিষয়ে পর্যালোচনা করা হবে। এই ইস্যু যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের লক্ষ‍্যে কাজ করছে দুই দেশ।

সোমবার (২ জুন) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ইন্দো-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী তারা।

উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই বাংলাদেশ ইন্দোনেশিয়া এফওসি হবে বলেও জানান পররাষ্ট্র উপমন্ত্রী। রোহিঙ্গা ইস‍্যুতে বাংলাদেশের আন্তর্জাতিক মহলের সহযোগিতা লাগবে। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের পাশে আছে ইন্দোনেশিয়া।

ভূ রাজনৈতিক দিক থেকে দুই দেশ খুব কাছাকাছি থাকলেও সম্পর্ক নিবিড় নয়, তাই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X