কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত 

বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন আইন প্রণয়নের লক্ষ্যে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (০৩ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে এ খসড়া প্রকাশ করা হয়।

অধ্যাদেশে ব্যক্তিগত তথ্যকে নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে, রাষ্ট্র এই তথ্যের সুরক্ষা দিতে দায়বদ্ধ। বর্তমান বিশ্বে ব্যক্তিগত তথ্য বিভিন্নভাবে অর্থনৈতিক অগ্রগতি এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। তবুও এতদিন বাংলাদেশে ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনার জন্য কোনো পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট আইন ছিল না। ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অসংখ্যবার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও স্থানান্তরের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছে।

এ প্রেক্ষাপটে অধ্যাদেশটির খসড়া প্রণয়নের সময় আন্তর্জাতিক মানদণ্ড ও প্রতিবেশী দেশগুলোর আইন পর্যালোচনা করা হয়। সেইসাথে, একটি ব্যবসাবান্ধব ও তথ্যসুরক্ষামূলক কাঠামো তৈরিতে দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন, আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্রতিষ্ঠান, মিডিয়া ও সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের মতামত বিবেচনায় নেওয়া হয়।

খসড়াটি একাধিকবার অনলাইনে প্রকাশ করে সাধারণ নাগরিক ও স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত আহ্বান করা হয়। পাশাপাশি বিভিন্ন পরামর্শমূলক সভার আয়োজনের মাধ্যমে প্রাপ্ত সুপারিশসমূহ যাচাইবাছাই করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন সম্পন্ন করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের অধীনে এই অধ্যাদেশের চূড়ান্ত রূপ প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশের তথ্য নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X