কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার (৩ জুন) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

এ সময় আবাসিক সমন্বয়কারী অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং উভয় নেতা বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির বিষয়ে বিস্তর আলোচনা করেন।

তারা সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে জোরদার করার জন্য জাতিসংঘ যে ব্যাপক সহায়তা দিতে পারে, তা খতিয়ে দেখেন।

আবাসিক সমন্বয়কারী স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের জন্য নির্বিঘ্নে উত্তরণ নিশ্চিত করার জন্য নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোও তুলে ধরেন।

বৈঠকে আবাসিক সমন্বয়কারী ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা তহবিলের উল্লেখযোগ্য হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় কর্মসূচিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

প্রধান উপদেষ্টা তহবিল কর্তন প্রশমন এবং ঝুঁকিতে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি ও সমর্থন বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও সংস্কারপ্রক্রিয়ার সঙ্গে তার অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে জাতিসংঘের সমর্থনের প্রতিশ্রুতির ওপর জোর দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X