কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১০:০৪ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়ালেন উপদেষ্টা আসিফ

ছবি : ভিডিও থেকে নেওয়া
ছবি : ভিডিও থেকে নেওয়া

যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়ালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (০৬ ‍জুন) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ।

ভিডিওতে দেখা যায়, আসিফ মাহমুদ একটি বাসের মধ্যে উঠে যাত্রীদের জিজ্ঞাসা করছেন ভাড়া কত নিয়েছে? তখন যাত্রীরা বলেন ৫০০ টাকা নিয়েছে। তখন উপদেষ্টা বলেন, আপনাদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ২০০ টাকা করে ফেরত দেওয়া হবে। তখন বাসের সুপারভাইজারকে তিনি নির্দেশ দেন, আপনি যাত্রীদের ২০০ টাকা করে ফেরত দেবেন। তখন সুপারভাইজার বলেন, হ্যাঁ আমি প্রত্যেক যাত্রীকে ২০০ টাকা করে ফেরত দেব।

উপদেষ্টা আসিফ মাহমুদের এই ভিডিও কোন জায়গা থেকে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ফাওজুল কবির খান জানান, ভাড়া সংক্রান্ত একটি ব্যতিক্রমী ঘটনার খবর পাওয়া গেছে। এক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে এ জন্য জরিমানাও করা হয়েছে। কিছু ঢালাও অভিযোগ এসেছে, ভাড়া বেশি নেওয়ার। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X