কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৯:৩২ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

কোরবানির জন্য যত টাকা দিয়ে খাসি কিনলেন উপদেষ্টা আসিফ

প্রথমবারের মতো কোরবানির জন্য ছাগল কিনেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো কোরবানির জন্য ছাগল কিনেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

নিজ উপার্জনে প্রথমবারের মতো কোরবানি দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ উপলক্ষে তিনি ৫৫ হাজার টাকা দামের একটি ছাগল কিনেছেন।

শুক্রবার (০৬ জুন) সকালে রাজধানীর গাবতলী হাট থেকে তিনি এ ছাগলটি কেনেন।

উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মো. মহিউদ্দিন রিয়াজ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন রিয়াজ বলেন, আজ সকালে উপদেষ্টা উপস্থিত থেকে নিজের পছন্দ অনুযায়ী একটি ছাগল ক্রয় করেন। যার দাম ৫৫ হাজার টাকা।

তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনেই ঈদ উদযাপন করবেন। পরিবারসহ তিনি ঢাকায় ঈদুল আজহা উদযাপন করবেন।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ৯৭ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছেন। তবে গরুর পুরো অংশ তার নিজের না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১১

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১২

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৪

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৫

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৭

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৮

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

২০
X