কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিপক্ষীয় জোটে বাংলাদেশ-চীন-পাকিস্তান

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি ত্রিপক্ষীয় জোট গঠনে ঐকমত্যে পৌঁছেছে। এই জোটের মাধ্যমে তিনটি দেশ একসঙ্গে কাজ করার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন— বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী।

এ দিকে বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে অংশ নেন। বৈঠকে তিনি ত্রিপক্ষীয় প্রক্রিয়ার উদ্বোধনী বৈঠক আহ্বানের জন্য চীনের প্রশংসা করেন। সেই সঙ্গে জনকেন্দ্রিক উন্নয়নের জন্য তিনপক্ষের অভিন্ন আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে চীনের পররাষ্ট্রসচিব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গভীর সম্পৃক্ততার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের ঊর্ধ্বমুখী গতিপথে সন্তুষ্টি প্রকাশ করে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা এবং জনগণের মধ্যে আদান-প্রদানে সম্পর্ক বাড়াতে চীন ও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের প্রস্তুতির কথা জানান।

ত্রিপক্ষীয় ওই বৈঠকে সব পক্ষই সহযোগিতা উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হওয়ার পাশাপাশি জয়-জিতের সহযোগিতায় কাজ করবে বলে সম্মত হয়েছে।

সেই সঙ্গে বৈঠকে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য তিনটি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং টিম প্রতিষ্ঠায় সম্মত হয়েছে।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X