কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ
ইউনূস ইস্যু

নোবেলজয়ীদের বিবৃতি ষড়যন্ত্র কিনা- প্রশ্ন ১৩ সাংস্কৃতিক সংগঠনের

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

নোবেলজয়ীসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি এক বিবৃতিতে ড. ইউনূসের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীর দায়ের করা মামলার কার্যক্রম স্থগিতের জন্য প্রধানমন্ত্রীর কাছে যে আহ্বান জানিয়েছেন সেটি অগ্রহণযোগ্য। এটি একটি দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা- তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ১৩টি জাতীয় সাংস্কৃতিক সংগঠন। একই সঙ্গে তারা ‘এ ধরনের বেআইনি এবং অনভিপ্রেত বক্তব্যের’ প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) পাঠানো এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিবৃতিদাতাদের এখন দায়িত্ব হচ্ছে- ড. ইউনূসের বিরুদ্ধে দায়েরকৃত ১৬৮টি মামলায় আইনের কোন কোন ধারা লঙ্ঘন করে দেশের সর্বোচ্চ আদালত তাকে অন্যায়ভাবে অপদস্থ করছেন তা তুলে ধরা। তারা তা করতে ব্যর্থ হলে ধরে নেওয়াই যুক্তিযুক্ত হবে যে, বিবৃতিদাতারা প্রকৃত সত্য না জেনে কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

১৬০ জনের এ বিবৃতির সঙ্গে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র যুক্ত রয়েছে কিনা- তা খতিয়ে দেখার জন্য জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলো সরকারের কাছে দাবি জানিয়েছে।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো—সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X