কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

আদানির পাওনা ৩৩৬ মিলিয়ন ডলার পরিশোধ করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের আদানি পাওয়ার লিমিটেডকে ৩৩৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে। গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহকৃত বিদ্যুতের বিপরীতে ২০২৫ সালের মার্চ পর্যন্ত এই বকেয়া তৈরি হয়েছিল।

মঙ্গলবার (২৪ জুন) বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, আদানির কাছে বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে বিদ্যুৎ বিল আদায়ের পুনরুদ্ধার ও অর্থ মন্ত্রণালয়ের ভর্তুকির সমন্বয়ের মাধ্যমে।

পাওয়ার ডিভিশনের সচিব ফারজানা মমতাজ বলেন, আদানিকে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রটির উৎপাদন চালু রাখতে আর কোনো ঝুঁকি নেই। তবে কয়লার মূল্যের বিষয়ে এখনও আমাদের মতবিরোধ রয়েছে।

অপরদিকে আদানি পাওয়ার লিমিটেড নিশ্চিত করেছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করায় তারা প্রায় ২০ মিলিয়ন ডলার সারচার্জ মওকুফ করেছে। শর্ত ছিল- ৩০ জুনের মধ্যে পরিশোধ সম্পন্ন করতে হবে।

এর আগে ১৭ জুন আদানি পাওয়ার বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বরাবর পাঠানো এক চিঠিতে বকেয়া অর্থ দ্রুত পরিশোধের অনুরোধ জানায়। ওই চিঠিতে আদানির দুই কোম্পানি- আদানি এনার্জি সল্যুশনস লিমিটেড (এইএসএল) ও আদানি পাওয়ার লিমিটেডের (এপিএল) ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানা বলেন, বকেয়া অর্থ আদায় না হলে ভারতের ঝাড়খন্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হবে, যা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বড় সংকট সৃষ্টি করতে পারে।

বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বৈদেশিক ঋণ পরিশোধের তীব্র চাপে রয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে সরকার রেকর্ড প্রায় ৩.৭৮ বিলিয়ন ডলার সুদ ও আসল পরিশোধ করেছে উন্নয়ন সহযোগীদের কাছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিদ্যুৎ খাতের একাধিক মেগা প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন বড় অঙ্কের অর্থ পরিশোধের সময় এসেছে। এর প্রভাব পড়ছে রাজস্ব খাতে এবং সুশাসনের আওতায় বিদ্যুৎ উৎপাদন ও আমদানি ব্যয়ের সমন্বয়েও।

বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন, আদানিকে বকেয়া পরিশোধ একটি সাময়িক সমাধান হলেও এই ধরনের দীর্ঘমেয়াদি চুক্তি ও ব্যয়বহুল আমদানি নির্ভরতা ভবিষ্যতে আরও বড় অর্থনৈতিক চাপে ফেলতে পারে দেশকে। বিশেষ করে যখন বিশ্ববাজারে কয়লার মূল্য ও ডলার সংকট একসঙ্গে মাথাচাড়া দিচ্ছে।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকার থাকায় বিদ্যুৎ-সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি নিয়ে নতুন করে সমঝোতায় পৌঁছানোর সুযোগ সীমিত। ফলে সাময়িক অর্থ পরিশোধে স্থিতি এলেও মৌলিক সমাধান এখনও অনিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X