কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডের রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার কাছে পরিচয়পত্র পেশ করেছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। ছবি : সংগৃহীত
পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার কাছে পরিচয়পত্র পেশ করেছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। ছবি : সংগৃহীত

পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার কাছে পরিচয়পত্র পেশ করেছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম।

বুধবার (০২ জুলাই) পোল্যান্ডের রাষ্ট্রপতির কা‌ছে প‌রিচয়পত্র পেশ ক‌রেন রাষ্ট্রদূত ময়নুল ইসলাম।

ওয়ার‌শের বাংলা‌দেশ দূতাবাস জানায়, প‌রিচয়পত্র পেশ অনুষ্ঠান উপলক্ষ্যে পোল্যান্ড সেনাবাহিনী রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা আন্তরিকভাবে রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পোল্যান্ডের রাষ্ট্রপ‌তি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রদূত ময়নুল ইসলাম বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পোল্যান্ডের রাষ্ট্রপতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়সহ বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার করার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ঢাকায় পোল্যান্ড দূতাবাস চালু করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত পোল্যান্ডের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘Tomb of the Unknown Soldier’-এ পুষ্পস্তবক অর্পণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X