এমরান হোসেন, মালদ্বীপ প্রতিনিধি:
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের পরিচয়পত্র পেশ। ছবি : কালবেলা
মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের পরিচয়পত্র পেশ। ছবি : কালবেলা

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর নিকট তার পরিচয়পত্র পেশ করেছেন।

রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানী মালের রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতায় হাইকমিশনার নাজমুল ইসলাম রাষ্ট্রপতির কাছে তার কূটনৈতিক দায়িত্বপত্র উপস্থাপন করেন। এর আগে মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের নেতৃত্বে ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে রিপাবলিক স্কয়ার থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাওয়া হয়।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি মুইজ্জু এবং হাইকমিশনার নাজমুল ইসলাম উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহ্যবাহী ও সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে পারস্পরিক সহায়তা, আস্থা ও সহযোগিতার ঐতিহাসিক বন্ধনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও গভীর ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসম্পন্ন বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক সুবিধা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধনের ভিত্তিপ্রস্তর রচনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X