কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেস কাউন্সিলের সদস্য হলেন ইউজিসির সচিব ড. ফখরুল

ড. মো. ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত
ড. মো. ফখরুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম।

তিনি আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ৪(৩)(ডি) ধারা অনুযায়ী ইউজিসির প্রতিনিধি হিসেবে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

ইউজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ড. ফখরুল ইসলাম ইউজিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, দেশের সাংবাদিকতার মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উল্লেখ্য, ড. মো. ফখরুল ইসলাম এর আগে কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এ ছাড়াও তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিনটি এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ খ্যাতনামা জার্নাল ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X