কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্যালারিতে বসে অধিবেশন দেখলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

জাতীয় সংসদ ভবনের গ্যালারি থেকে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন পর্যবেক্ষণ করছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি : পিএমও
জাতীয় সংসদ ভবনের গ্যালারি থেকে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন পর্যবেক্ষণ করছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি : পিএমও

গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখলেন সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। যা বাংলাদেশের জাতীয় সংসদে একটি বিরল ঘটনা।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়টি সংসদে জানালে পুরো সংসদ অধিবেশন করতালিতে মুখর হয়। এ সময় আব্দুল হামিদ দাঁড়িয়ে হাত নেড়ে সংসদ সদস্যদের অভিবাদনের জবাব দেন।

পরে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আজ যে ঘটনা প্রত্যক্ষ করলাম সেটি গণতন্ত্রের সৌন্দর্য। নীরবে, নিভৃতে অভূতপূর্ব ঘটনা। দেশে একজন স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, দু’বার রাষ্ট্রপতি ছিলেন। কোনো রাষ্ট্রপতি অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন, এটাই মনে হয় প্রথম। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তিনি বাংলাদেশের রাজনৈতিক গগনে অত্যন্ত সফল। তাকে আমি ধন্যবাদ জানাই।

এর আগে মাগরিবের নামাজের বিরতিতে তিনি সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X