স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নদের লড়াইয়ে জয়ী হয়নি কেউ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিরোপাধারী দুই দলের লড়াই মানেই উত্তেজনা, হিসাব আর সম্ভাবনার জটিল সমীকরণ। তবে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার সেই প্রত্যাশিত দ্বৈরথে শেষ পর্যন্ত বিজয়ী হয়নি কেউই। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বর্তমান ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

ম্যাচটি ছিল ‘বি’ গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ড্রয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকল মোহামেডান। সমান পয়েন্টে শীর্ষে রয়েছে ফর্টিস এফসি, ফলে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াই আরও জটিল হয়ে উঠেছে।

অন্যদিকে বসুন্ধরা কিংসের জন্য এই ড্র কিছুটা হতাশারই। ফর্টিস এফসির বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা কিংসরা দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায়নি। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট, পাঁচ দলের গ্রুপে অবস্থান এখন চতুর্থ স্থানে। ফলে নকআউট পর্বে উঠতে হলে বাকি ম্যাচগুলোতে চাপ বাড়ছেই।

এই মৌসুমে দুই দলের এটি ছিল তৃতীয় মুখোমুখি লড়াই। এর আগে মৌসুম সূচনাকারী চ্যালেঞ্জ কাপ ও লিগ পর্বে বসুন্ধরা কিংস জয় পেয়েছিল। তবে ফেডারেশন কাপে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা; তৃতীয় দেখায় দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

গ্রুপের বর্তমান অবস্থান বলছে, শেষ ম্যাচগুলোতে লড়াই হতে যাচ্ছে ত্রিমুখী। ফর্টিস শীর্ষে থাকলেও মোহামেডান ও বসুন্ধরা কিংস—দুই বড় দলের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। হিসাবের ভুল মানেই গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কা, যা এই ফেডারেশন কাপকে করে তুলছে আরও নাটকীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X