স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল শুরুর আগেই বিদেশি সংকটে চট্টগ্রাম রয়্যালস

চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রয়্যালস। ছবি : সংগৃহীত

বিপিএলের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন। কিন্তু মাঠে নামার আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে চট্টগ্রাম রয়্যালস। একের পর এক বিদেশি ক্রিকেটার নাম প্রত্যাহার করায় টুর্নামেন্ট শুরুর মুহূর্তে দল গঠনে অস্বস্তিতে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রস্তুতির শেষ ধাপে এসে হঠাৎ এই ধাক্কা তাদের পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

চট্টগ্রামের হয়ে বিপিএল খেলার কথা ছিল আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলার। তবে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় দুজনই বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে শুরুর আগেই বিদেশি শক্তির বড় অংশ হারাতে হয়েছে দলটিকে।

এর বাইরে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের বিপিএলে খেলা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও শুরুতে এনওসি পেয়েছিলেন তিনি, তবে বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে আবরারকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাতে অনাগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে, খুব শিগগিরই তার এনওসি স্থগিত করতে পারে পিসিবি। এতে চট্টগ্রামের বিদেশি সমন্বয় আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবমিলিয়ে নতুন আসর শুরুর আগেই বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। অল্প সময়ের মধ্যেই বিকল্প খেলোয়াড় খুঁজে নেওয়া এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের নতুন আসর। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া সেই ম্যাচের আগে দলটির প্রস্তুতি কতটা গুছিয়ে নেওয়া যায়, সেটাই এখন বড় প্রশ্ন।

বিদেশি ধাক্কার মাঝেই স্থানীয় ক্রিকেটারদের নিয়েই লড়াইয়ে নামতে হচ্ছে চট্টগ্রামকে—বিপিএলের শুরুতেই যা তাদের জন্য কঠিন বাস্তবতা হয়ে ধরা দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X