যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

যশোর-৪ আসনে বাপ-ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

বাবা-ছেলের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ। ছবি: সংগৃহীত
বাবা-ছেলের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ও তার ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকারের কার্যালয় থেকে তাদের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, সহসভাপতি আব্দুস সালাম সৌদি, শওকত হোসেন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক এফ এম আসলাম হোসেন, জহুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, ধলগ্রাম ইউনিয়নের সভাপতি খয়বার হোসেন মোল্লা প্রমুখ।

এ বিষয়ে বাঘারপাড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু বলেন, ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ভাইয়ের নির্দেশে বাপ-ছেলের (ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ও তার ছেলে ফারহান সাজিদ) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শুধু এবার নয়; এর আগেও একবার জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র তুলা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব ভাইয়ের মনোনয়ন শেষ পর্যন্ত না টিকতে পারে; এমন সংশয়ের কারণে ছেলে ফারহান সাজিদ জন্যও মনোনয়ন নেওয়া।

এর আগে গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বায়জিদ হোসেন ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X