মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ‘মাইনরিটি ঐক্যজোট’র আত্মপ্রকাশ

মাইনরিটি ঐক্য জোটের আত্মপ্রকাশ। ছবি : কালবেলা
মাইনরিটি ঐক্য জোটের আত্মপ্রকাশ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) নেতৃত্বে ‘মাইনরিটি ঐক্য জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ৪৪টি সংগঠনের সমন্বয়ে এই জোটের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডলকে আহ্বায়ক এবং বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মনকে সদস্য সচিব করে ঐক্য জোটের ১৬ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় কাজ করবে এই জোট।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলা হয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রতিটি সরকারের আমলেই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, সম্পদ দখল করা হয়েছে। হত্যারও শিকার হয়েছেন অনেকে। কিন্তু কোনো ঘটনারই বিচার হয়নি। প্রতিবারই রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের ভোট নিলেও তাদের কল্যাণে তেমন কিছুই করেনি। তাই নিজেদের স্বার্থ সংরক্ষণ ও দাবি-দাওয়া আদায়ে জাতীয় সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধি প্রয়োজন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের তিনশ সংসদীয় আসনের মধ্যে ৪৭টির মতো আসন রয়েছে, যেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ২০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভোট রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে জোট থেকে এসব আসনে তারা প্রার্থী দিতে চায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X