কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৩:১৪ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

রাজউকের ইমারত পরিদর্শক হামজার ইন্তেকাল, চেয়ারম্যানের শোক

আমীর হামজা। ছবি : সংগৃহীত
আমীর হামজা। ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ইমারত পরিদর্শক আমীর হামজা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটে পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টাইফয়েডে আক্রান্ত আমীর হামজার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু।

রাজউক চেয়ারম্যান বলেন, আমীর হামজার অকাল প্রয়াণে রাজউক পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী শোকার্ত ও মর্মাহত। আমীর হামজার মৃত্যু রাজউক ও তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আমীর হামজা ২০২৪ সালের ২৫ জুন রাজউকে ইমারত পরিদর্শক পদে যোগদান করেন এবং জোন ৭-এ কর্মরত ছিলেন। রাজউকে কর্মরত অবস্থায় তিনি কর্তব্যপরায়ণতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X