রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার গুলশান নিকেতনের একটি জমিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। তবে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, জমিটি সম্পূর্ণভাবে তাদের অধিগ্রহণ ও মালিকানায় রয়েছে এবং সম্প্রতি সেখানে জনস্বার্থে মহিলা ও শিশুদের জন্য ‘রাজউক নিকেতন লেডিস পার্ক’ স্থাপনের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজউকের এস্টেট ও ভূমি-১-এর সহকারী পরিচালক মো. আশরাফ আলী ও কানুনগো মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জনৈক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ‘রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদায়িত্ব’ শিরোনামে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান ও রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম মিলে রাজধানীর গুলশান নিকেতনে ৪২ দশমিক ২৭ (সাড়ে ২৫ কাঠা) জমি দখলের পাঁয়তারা করছে মর্মে একটি তথ্য প্রচার করে। তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ বিষয়ে প্রকৃত জানিয়ে রাজউক বলেছে, সাবেক তেজকুনিপাড়া হালে তেজগাঁও শি/এ মৌজার সিএস ৫৬৫ নম্বর দাগে মোট জমির পরিমাণ ৮৪ দশমিক শুন্য ৯ একর। ওই সম্পত্তির মধ্যে এলএ কেস নম্বর ৫৫/১৯৫৮-৫৯, ১৩/২০০৭-০৮, ০২/২০০৯-১০ মূলে যথাক্রমে ২ দশমিক ৪৫৯৮ একর, ৬ দশমিক ০২২৬ একর ও ৭১ দশমিক ৯৫৭০ একরসহ মোট ৮০ দশমিক ৪ হাজার ৩৯৪ একর রাজউকের অনুকূলে অধিগ্রহণপূর্বক গেজেট প্রকাশ করা হয়। এছাড়া, ঢাকা ওয়াসার অনুকূলে এল কেস নম্বর ৩১/১৯৯১-৯২ মূলে ওই দাগে অবশিষ্ট ৩ দশমিক ৬৫০৭ একর জমি অধিগ্রহণ করা হয়; যা পরবর্তী হাতিরঝিল প্রকল্পভূক্ত হয়।

রাজউক আরও বলেছে, ওই সম্পত্তি অধিগ্রহণের পর হতে আজ পর্যন্ত নিরঙ্কুশভাবে রাজউকের মালিকানা ও দখলে রয়েছে। সম্প্রতি ওই সম্পত্তির অংশ বিশেষে (২৭ কাঠা) জনস্বার্থে মহিলা ও শিশুদের বিনোদনের জন্য ‘রাজউক নিকেতন লেডিস পার্ক’ নামে একটি পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে; যা বর্তমানে বাস্তবায়নাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X