শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০১:৫১ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাজউকের ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৬ বছরের আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/ বরাদ্দ ইত্যাদিসহ) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের অ্যালোকেশন অব ফাংশনস, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কর্মকর্তাদের চার্টার অব ডিউটিস এবং গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা কার্যক্রম পরিচালনায় নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করবে। সেই মোতাবেক নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন এবং এ সংক্রান্ত বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে। নিরীক্ষা পরিচালনার লক্ষ্যে নিরীক্ষার আগে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের বিস্তারিত তথ্য (নাম, পদবি, মোবাইল নম্বর ইত্যাদি) মন্ত্রণালয়ে পাঠাতে হবে। নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে যথাযথ অবহিত রাখতে হবে। তিন মাসের মধ্যে এ নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X