কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে হেলে পড়া ভবনের গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন করল রাজউক 

ঢাকার কেরানীগঞ্জে ভূমিকম্পে হেলে পড়া ভবনটিতে রাজউকের অভিযান। ছবি : কালবেলা
ঢাকার কেরানীগঞ্জে ভূমিকম্পে হেলে পড়া ভবনটিতে রাজউকের অভিযান। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ফেরিঘাটসংলগ্ন লছমনগঞ্জ এলাকায় ভূমিকম্পে হেলে পড়া সাততলা ভবনটি এখনো খালি না করায় ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে দ্রুত ভবনটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজউকের একটি ভ্রাম্যমাণ দল অভিযান পরিচালনা করে ভবনটির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে। ভবনটি ওই এলাকার সাত্তার মিয়া ওরফে সাত্তার কসাইয়ের মালিকানাধীন।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, সাত্তার মিয়ার ভবনটি রাজউকের অনুমোদনবিহীন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করে প্রাথমিকভাবে একে ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে। একই সঙ্গে ভবনটি দ্রুত খালি করার সুপারিশ জানিয়েছে। রাজউক এ বিষয়ে ভবন মালিককে একাধিকবার নির্দেশ দিলেও তাতে তিনি সাড়া দেননি। ঝুঁকিপূর্ণ এই ভবনের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবনটি খালি করা জরুরি। সে কারণে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুয়েটের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবন মালিক আবদুর সাত্তার মিয়া বলেন, ভবন খালি করার জন্য আর কিছুদিন সময় চেয়েছিলাম। কিন্তু তার আগেই রাজউক ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ কেটে দিয়েছে।

অভিযানে রাজউক অথরাইজড কর্মকর্তা (জোন-৫) সাঈদা ইসলাম, ইমারত পরিদর্শক আব্দুল আলীম তালুকদার, তৌফিকুজ্জামান, শাহিনুর ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর সকালে ভূমিকম্পের পর সাততলা ভবনটি পাশের নির্মাণাধীন বহুতল ভবনের ওপর কাত হয়ে পড়ে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ভবন মালিক ও ভাড়াটিয়াদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ১৯ দিন পেরিয়ে গেলেও ভবন মালিক প্রশাসনের নির্দেশনায় সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১২

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৩

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৫

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৭

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৮

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৯

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

২০
X