কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৮:৩৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাফিক সার্জেন্টকে গালাগাল, সহকারী কর কমিশনারকে সাময়িক বরখাস্ত

বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

গাড়ির কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালাগাল করায় কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার-১ শাখার সচিব আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে পলাশী মোড় এলাকায় একটি গাড়ি থামিয়ে কাগজপত্র প্রদর্শন করতে বলা হয়, যে গাড়িতে ফাতেমা ছিলেন। প্রথমে ট্রাফিক সার্জেন্ট শাহা জামালকে ফাতেমা জানান, গাড়ির কাগজপত্র ঠিক আছে এবং তিনি সেগুলো দেখাতে অপারগ। পুনরায় কাগজপত্র দেখতে চাইলে ফাতেমা গাড়ি থেকে বের হয়ে ‘অকথ্য’ ভাষায়, যেমন ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছে ইত্যাদি গালাগাল করেন।

এ ঘটনায় শাহা জামাল লালবাগ থানায় মামলা করেন। পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণে’র দায়ে ফাতেমার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

কালবেলা/এমএ/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X