কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ
পশুর চ্যানেল

মোংলা বন্দর কর্তৃপক্ষ-বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক সই

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মোংলা বন্দর দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পশুর চ্যানেলে ড্রেজিং মোংলা বন্দর উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পশুর নদীতে ড্রেজিং বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে পড়ে। সমস্যাটি বিবেচনায় নিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্য সংরক্ষণ করার লক্ষ্যে প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মোংলা বন্দরের ব্যবহার বৃদ্ধি পাবে। ফলে বন্দরের রাজস্ব আয় বাড়বে। এ ছাড়া মোংলা বন্দরকে ব্যবসা-বাণিজ্যের একটি আঞ্চলিক হাব হিসেবে পরিণত করা সম্ভব হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য নিরবচ্ছিন্ন কয়লা পরিবহন করা যাবে।

উল্লেখ্য, প্রকল্পটি ২০২৫ সালের ৮ জানুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়। ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X