বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার ইন্তেকাল একটি যুগের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ

বাংলাদেশ ন্যাপের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
বাংলাদেশ ন্যাপের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের সমাপ্তি বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

দলটির শীর্ষ নেতারা বলেছেন, আন্দোলন-সংগ্রাম-গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের এক অগ্নিমশাল নিভে গেল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এসব কথা বলেন।

নেতারা বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে প্রায় চার দশক ধরে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা, তার দৃঢ়তা, আপসহীনতা ও গণতন্ত্রের প্রশ্নে অবিচল অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অধ্যায়ের অবসান হলো, যা দেশের গণতান্ত্রিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

তারা আরও বলেন, খালেদা জিয়ার প্রয়াণ শুধু একজন নেত্রীর চলে যাওয়া নয়, বরং আপসহীন সংগ্রামের একটি অধ্যায়ের পরিসমাপ্তি, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলতে পারে। তার ইন্তেকাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি’ হিসেবেই বিবেচিত হচ্ছে, যা দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

নেতারা আরও বলেন, খালেদা জিয়ার ইন্তেকাল বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি জাতীয়তাবাদী ও ধর্মীয় রাজনীতির ধারাকে প্রতিনিধিত্ব করতেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান তাকে আজীবন স্মরণীয় করে রাখবে।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X