স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার শাসনামলে বদলে যায় ক্রীড়াঙ্গনের গতিপথ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। তার শাসনামলে নেওয়া নীতিগত সিদ্ধান্ত ও অবকাঠামোগত উদ্যোগই আজকের বাংলাদেশের ক্রীড়াসাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে—বিশেষ করে ক্রিকেট ও ফুটবলে।

খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে (২০০১-২০০৬) বাংলাদেশের ক্রিকেটে আসে এক গুরুত্বপূর্ণ রূপান্তর। এই সময়েই দেশের ক্রিকেটে পেশাদার কাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়। তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ, আধুনিক কোচিং কাঠামো এবং আন্তর্জাতিক মানের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এই সময়েই বাংলাদেশে অস্ট্রেলীয় হাই-পারফরম্যান্স মডেলের ধারণা আসে। বিদেশি কোচ নিয়োগ ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পরিকল্পনার বীজ বপন হয়, যা পরবর্তী সময়ে সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো বিশ্বমানের ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অবকাঠামো উন্নয়নেও খালেদা জিয়ার সরকার ছিল সক্রিয়। তার শাসনামলেই ঢাকার মিরপুর স্টেডিয়ামকে ধাপে ধাপে ক্রিকেটের প্রধান ভেন্যুতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়, যা পরবর্তী সময় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে ‘হোম অব ক্রিকেট’-এর মর্যাদা পায়। পাশাপাশি চট্টগ্রাম ও খুলনায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ ও আধুনিকায়নে সরকারি বরাদ্দ বাড়ানো হয়।

আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেও এ সময়টি ছিল উল্লেখযোগ্য। ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ, যা দেশের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রাখে।

ফুটবলেও আসে ঐতিহাসিক সাফল্য। ২০০৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নেয়, যা দেশের ফুটবল ইতিহাসে এখনো এক অনন্য অর্জন।

রাজনৈতিক জীবনের ব্যস্ততায় খালেদা জিয়া হয়তো সরাসরি মাঠে ছিলেন না; কিন্তু তার আমলে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্তই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে। আজ তার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গন হারাল এক নীরব স্থপতিকে—যার অবদান ইতিহাসের পাতায় গভীরভাবে লেখা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X