কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীত করার দাবি 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

মাঠ পর্যায়ের উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পদমর্যাদা ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন কর্মকর্তারা। প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে জানান তারা।

শনিবার (১৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতারা।

অ্যাসোসিয়েশন সদস্য সচিব আল আমিন হাওলাদার বলেন, ১৯৯৪ সাল থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদটি ১০ম গ্রেডে অপরিবর্তিত রয়েছে। অথচ এই সময়ের মধ্যে তাদের অধীনস্থ প্রধান শিক্ষকদের পদটি ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের পদটি ১৩তম গ্রেডে উন্নীত হয়েছে। বর্তমানে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অধীনে প্রায় ৩০ জন প্রধান শিক্ষক (১০ম গ্রেড) এবং ১৬০-২০০ জন সহকারী শিক্ষক (১৩তম গ্রেড) কাজ করেন। শিক্ষকদের প্রশাসনিক ও একাডেমিক তত্ত্বাবধান, মনিটরিং এবং ছুটি অনুমোদনসহ সব দায়িত্ব এই কর্মকর্তারাই পালন করেন। একই গ্রেডের কর্মকর্তাদের মধ্যে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়।

তিনি জানান, উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত হয়েছেন। কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের পদটি ৩১ বছর ধরে অপরিবর্তিত থাকায় তাদের মধ্যে হতাশা ও কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে।

অ্যাসোসিয়শনের আহ্বায়ক মুহাম্মদ মিলন মিয়া বলেন, বর্তমানে ২ হাজার ৬২৯টি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদের বিপরীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ রয়েছে মাত্র ৫১৬টি। পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত হওয়ায় বেশিরভাগ কর্মকর্তা ২৫-৩০ বছর একই পদে থেকে অবসরে যাচ্ছেন। এর ফলে কর্মকর্তারা কর্মোদ্দীপনা হারাচ্ছেন।

তিনি আরও জানান, এ পদটি ৯ম গ্রেডে উন্নীত করলে সরকারের বাড়তি আর্থিক চাপ পড়বে না। কারণ ১ হাজার ৭২৭ জন কর্মরত কর্মকর্তার মধ্যে মাত্র ২৬৭ জন ছাড়া বাকি সবাই ইতোমধ্যে উচ্চতর গ্রেড বা সিলেকশন গ্রেড পেয়ে ৭ম, ৮ম বা ৯ম গ্রেডে বেতন পাচ্ছেন। তাই এটা শুধু সরকারের সদিচ্ছা ও আনুষ্ঠানিক ঘোষণার দরকার।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামসহ কেদ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X