কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

২৫ তম বিসিএস (প্রশাসন) ফোরামের ১৯তম বর্ষপূর্তি উৎসব। ছবি : কালবেলা
২৫ তম বিসিএস (প্রশাসন) ফোরামের ১৯তম বর্ষপূর্তি উৎসব। ছবি : কালবেলা

‘অতীতে আমলাদের বিতর্কিত কর্মকাণ্ডে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের নিরপেক্ষতা আমরাই নষ্ট করেছি। মানুষ এখন আমাদের বিশ্বাস করতে পারছে না। তবে দেশ এখন নির্বাচনী ট্রেনে। সেজন্য সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালন করে নিজের সক্ষমতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে।’

শুক্রবার (২২ আগস্ট) ২৫ তম বিসিএস (প্রশাসন) ফোরামের ১৯তম বর্ষপূর্তি উৎসবে বক্তারা এসব কথা বলেন।

এতে ফোরামের সভাপতি মো. সগীর হোসেন সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব আব্দুল খালেক, সাবেক সচিব ড. সাজ্জাদ হোসেন ভূইয়া, সাবেক সচিব মো আমিনুল ইসলাম, সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, সাবেক অতিরিক্ত সচিব আফজাল হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) এরফানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিসিএস ৮৫ ফোরামের সভাপতি কামরুজ্জামান, ২০ ব্যাচের আকনুর রহমান ও ২৫ তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের সভাপতি নুরুল করিম ভূইয়াসহ বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্যাহ। এ ছাড়া জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন।

অনুষ্ঠানে সাবেক সচিব আব্দুল খালেক বলেন, ‘দেশ এখন নির্বাচনী ট্রেনে সবাই নিরপেক্ষ ভূমিকা পালন করে নিজের সক্ষমতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেবেন।’

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা বলেন, ‘জীবনে না বলা শিখতে হবে। না হয় হ্যা বলতে বলতে একসময় নিজের মেরুদণ্ড খুঁজে পাওয়া যাবে না। নৈতিকতা চর্চা করতে হবে।’

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘অতীতে আমাদের বিতর্কিত কর্মকাণ্ডে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের নিরপেক্ষতা আমরাই নষ্ট করেছি। মানুষ বিশ্বাস করতে পারছে না। সেজন্য মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচন আমাদের জন্য সুবর্ণ সুযোগ মানুষের বিশ্বাস অর্জনের।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) এরফানুল হক বলেন, ‘অফিসারদের সুরক্ষার জন্য আমরা কোনো সিস্টেম চালু করতে পারিনি। এটি নিশ্চিতে একটা পদ্ধতি বের করা দরকার।’

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এ সরকারি কর্মকর্তারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X