কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : ডা. জাহিদ 

জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির কারণে বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চিকিৎসক পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

ডা. জাহিদ বলেন, পিআর পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবেন না বলছে, তারা এর ফলাফল ভেবে দেখেছে? পিআর পদ্ধতির কারণে নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে।

পিআর পদ্ধতিতে ভোট চাওয়া দলগুলো প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এই দলগুলোর কর্মকাণ্ডে পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তনের পথ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। স্বৈরাচারের ফেরত আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় রাজনীতিকে গায়ের জোরে নয়, রাজনীতি দিয়েই মোকাবিলা করার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, সংস্কার বিএনপির হাত ধরে শুরু হয়েছে। যে দলগুলো এখন সংস্কারের কথা বলছে, তারা কখনো সংস্কার করেনি। সংবিধানের কোথাও স্বৈরাচার হতে বলা হয়নি। এর অপব্যবহারেই স্বৈরাচার তৈরি হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X