কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

মেট্রো চলাচলে বিশেষ নির্দেশনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে গতকাল সোমবার বিকেল থেকেই বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া নির্বাচন ঘিরে বহিরাগতদের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন স্টেশনটি বন্ধ থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টেট অফিস থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিকল্প পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।

এর আগে গত ২৬ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনও নির্বাচন উপলক্ষে মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়।

নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে জানিয়ে ড. জসীম উদ্দিন বলেছিলেন, প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম কাজ করবে। দ্বিতীয় স্তরে থাকবেন পুলিশ সদস্যরা এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে।

তিনি জানান, প্রয়োজন হলে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনা সদস্যরা কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X