কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

মরদেহের ছবি। গ্রাফিক্স: কালবেলা
মরদেহের ছবি। গ্রাফিক্স: কালবেলা

রাজধানীতে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে জিল্লুর রহমান জীবন (৪০) নাম এক সেনেটারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার স্বামীবাগে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জীবন নোয়াখালী সেনবাগের মৃত তবারক উল্লাহের ছেলে। গেন্ডারিয়া স্বামীবাগ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতে। ২০ দিন বয়সী এক ছেলের জনক ছিলেন তিনি। ছয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

জীবনের ছোট ভাই ইয়াসিন রতন সংবাদমাধ্যমকে জানান, তার বড় ভাই জীবন নিজ বাড়িতে তিন তালার ছাদে কবুতর পালন করতেন। শনিবার সন্ধ্যার পর কবুতরের খাবার দেওয়ার জন্য তিনি ছাদে ওঠেন। ছাদে উঠার সময় অসাবধানতাবশত পা ফসকে ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতাল নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে‌।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X