রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্পিরিট পানে আরও দুজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে রেকটিফায়েড স্পিরিট পান করে অসুস্থ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ও রাতে পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। তারা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের আব্দুল মালেক ও সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজপাড়ার বাসিন্দা রাশেদুল ইসলাম।

এর আগে গত রোববার (১১ জানুয়ারি) রাতে রেকটিফায়েড স্পিরিট পানের পর বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ওই রাতে তারা রেকটিফায়েড স্পিরিট পান করেছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে সদর উপজেলার শ্যামপুর এলাকার জয়নুল আবেদিন তার বাড়িতে রেকটিফায়েড স্পিরিট বিক্রি করে আসছিলেন। মারা যাওয়া ব্যক্তিরা জয়নুল আবেদিনের কাছ থেকে স্পিরিট কিনে পান করেন। পরে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার, আবদুল মালেক সদর উপজেলার শ্যামপুর বাজারে পানের দোকান করতেন। গতকাল রাত পৌনে ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। রেকটিফায়েড স্পিরিট পানের পর তিনি অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি আব্দুল গফুর বলেন, রাশেদুল হক মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে শ্যামপুর বাজার এলাকায় অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে রাস্তায় মারা যান। ওই সময় তিনি বমি করছিলেন। ধারণা করা হচ্ছে, রাশেদুলও রেকটিফায়েড স্পিরিট পানের ফলে বিষক্রিয়ায় মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে মৃত তিনজন হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সোহেল মিয়া (৩০), আলমগীর (৪০) ও রংপুর সদর উপজেলার শ্যামপুরের শাহপাড়ার জেনতার আলী (৪১)। সোহেল মিয়া ভ্যানচালক, আলমগীর ব্যবসায়ী ও জেনতার আলী কৃষিকাজ করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X