রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাকসু নির্বাচন আয়োজনের আহ্বান ইউটিএলের

ইউটিএলের লোগো। ছবি : সংগৃহীত
ইউটিএলের লোগো। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাকসু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখা, সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

এতে বলা হয়, গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ করছি আজকে সকাল থেকে অনুষ্ঠেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের দৃঢ় আহ্বান- ১. সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা। এ ছাড়া নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষভাবে হ্যান্ডেল করা, যাতে কোনো দল বিশেষ সুবিধা পেতে না পারে। ২. যে কোনো অভিযোগের বিষয়ে উপযুক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ৩. একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাকসু নির্বাচন আয়োজন নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে এবং আগামী প্রজন্মকে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দেবে। একইসঙ্গে সরকারের প্রতিও আমাদের আহ্বান, নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও নিরপেক্ষ রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা।

ইউটিএল মনে করে- একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু শিক্ষার্থীদের আস্থাই ফিরিয়ে আনবে না, বরং নিরাপদ ক্যাম্পাস তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। ধন্যবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X