স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ছক্কা নয়, স্মার্ট ক্রিকেটে জোর দিচ্ছেন লিটন

লিটন দাস। পুরোনো ছবি
লিটন দাস। পুরোনো ছবি

এশিয়া কাপ শুরুর আগে শক্তিহীনতার ঘাটতি পূরণে ইংলিশ কোচ জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত উড প্রস্তুতি ক্যাম্পে কাজ করেছেন লিটন দাস, জাকের আলী, তানজিদ হাসান তামিম ও শামীম পাটোয়ারীর সঙ্গে। এমনকি নেদারল্যান্ডস সিরিজেও তিনি ছিলেন দলের পাশে।

তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মনে করছেন, উডের শিক্ষা মাঠে তাৎক্ষণিক ফল এনে দেবে এমনটা ভাবা উচিত নয়। বরং প্রথম ম্যাচের আগে তিনি সতীর্থদের বার্তা দিয়েছেন—ছক্কা মারার চেয়ে জরুরি হলো ‘স্মার্ট ক্রিকেট’ খেলা।

‘টি–টোয়েন্টিতে বড় ছক্কা মারা বাড়তি সুবিধা দেয়। যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু আমাদের শুধু ছক্কার দিকে তাকিয়ে থাকলে হবে না। ম্যাচের অবস্থা, প্রতিপক্ষের বোলিং আর মাঠের সীমারেখা বুঝে খেলতে হবে,’—ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন লিটন।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, লিয়াম লিভিংস্টোন, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও হেনরিখ ক্লাসেনরা আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে টি–টোয়েন্টিকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। তুলনায় এখনো অনেক পেছনে বাংলাদেশ। বড় টুর্নামেন্টগুলোতে এই ব্যবধান স্পষ্ট হয়েছে, যা মেটাতে উডের শরণাপন্ন হয়েছে বিসিবি।

আগস্টে বিসিবি আয়োজন করে বিশেষ ক্যাম্পের, যেখানে শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই নয়, স্থানীয় কোচ ও নারী ক্রিকেটারদের সঙ্গেও কাজ করেন উড।

আসন্ন হংকং ম্যাচকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজও আলোচনায় এসেছে। ওই সিরিজে বাংলাদেশ সহজেই জয় পেয়েছিল ৮ ও ৯ উইকেটে। তবে বড় জয়ের কারণে মিডল অর্ডারের ব্যাটাররা খুব বেশি সময় ব্যাটিংয়ের সুযোগ পাননি।

তবুও আশাবাদী লিটন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে আমাদের টপ অর্ডার ভালো করেছে। মিডল অর্ডারের তেমন দায়িত্ব আসেনি। কিন্তু আমি বিশ্বাস করি, যখন প্রয়োজন হবে, তখন ওরা দায়িত্ব নেবে। আগেও সেটা করেছে, আবারও করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X