গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

এক ঢাই মাছ বিক্রি হলো ১ লাখ ৪ হাজারে

২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ। ছবি : কালবেলা
২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ। বিশাল এ মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪ হাজার টাকায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলে জীবন হালদার দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে মাছটি নিয়ে এলে উন্মুক্ত নিলামে বিক্রি হয় মাছটি।

জানা গেছে, জেলে জীবন হালদার ভোরে পদ্মায় মাছ ধরতে যান। তিনি নদীর চরকর্নেশনা কলাবাগান এলাকার দিকে জাল ফেলে অপেক্ষায় থাকেন। পরে ফজরের আজানের আগে জাল তুলতেই বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাই মাছ তাদের জালে আটকা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে আনু খাঁর আড়তে নিয়ে আসেন জীবন হালদারের ছেলে। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ বলেন, ঢাই মাছটি প্রায় ১ লাখ ৪ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি বিক্রির জন্য যোগাযোগ করা হচ্ছে। মাছটি খেতে খুবই সুস্বাদু, তাই এ মাছের চাহিদা রয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার এ ধরনের বড় আকারের ঢাই মাছ খুবই বিরল। সাধারণত এত বড় ঢাই মাছ খুবই কম দেখা যায়। এ মাছের দামও তুলনামূলক বেশি। এ ধরনের মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X