বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

পাঞ্জাবের বন্যায় সাহায্যের হাত বাড়ালেন সালমান

সালমান খান । ছবি : সংগৃহীত
সালমান খান । ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারত। নদীগুলো উপচে পড়ে গ্রাম-শহর জলমগ্ন ও জীবনযাত্রা বিপর্যস্ত। এর মধ্যেই আশার আলো দেখালেন বলিউড সুপারস্টার সালমান খান। তার ‘বিইং হিউম্যান’ ফাউন্ডেশন ছুটে গেল দুর্গতদের পাশে। পাঞ্জাবে পাঠাল পাঁচটি উদ্ধারকারী নৌকা। তিনটি নৌকা দিয়ে চলছে আটকেপড়া মানুষকে উদ্ধারের কাজ, পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য ও জরুরি সহায়তা। বাকি দুটি নৌকা সরাসরি তুলে দেওয়া হয়েছে ফিরোজপুর সীমান্তের প্রশাসনের হাতে।

ভারতীয় এক গণমাধ্যমে এ বিষয়ে পাঞ্জাবের ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান দীপক বালি জানিয়েছেন, সালমান খানের ফাউন্ডেশন শুধু নৌকা পাঠিয়েই থেমে থাকেনি, বরং সীমান্তবর্তী হুসেনিওয়ালার আশপাশের কয়েকটি বন্যাকবলিত গ্রামেও সাহায্য পৌঁছানোর পরিকল্পনাও করেছে। রাজ্যের ভেতরে অনেক দুর্গম এলাকায় এই নৌকাগুলোর সাহায্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

এদিকে গত রবিবার (০৭ সেপ্টেম্বর) ‘বিগ বস ১৯’-এর ‘উইকএন্ড কা বার’ পর্বে সালমান খান নিজেই বলেন, ‘আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করছি। ত্রাণ তহবিলে অর্থও প্রদান করা হয়েছে। এমনকি পাঞ্জাবের অনেক জনপ্রিয় গায়ক তাদের পারস্পরিক বিরোধ ভুলে একসঙ্গে এগিয়ে এসেছেন।‘

ভারতীয় সরকারি তথ্যমতে, পাঞ্জাবে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জন। হাজার হাজার মানুষ এখনও বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে রয়েছেন। রাজ্যের একাধিক জেলা এখনো পানির নিচে। চলছে দ্রুত উদ্ধারকাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X