কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকা নয়, সংবাদমাধ্যম আমাদের চাপে রাখে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পুরোনো ছবি

আমেরিকান সরকার আমাদের কোনো চাপের মধ্যে রাখে না, আপনারা সংবাদমাধ্যম আমাদের চাপে রাখে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে ওয়াশিংটনের খুব ভালো সম্পর্ক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেনের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। বাইডেনের সঙ্গে যখন আলাপ হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে কী কাজ করেছেন সেগুলো বলেছেন। প্রধানমন্ত্রীর একটিই লক্ষ্য দেশের মানুষের মঙ্গল। শেখ হাসিনা বাইডেনকে বলেছেন, ‘আমার বাবা-মা-ভাইবোনকে মেরে ফেলেছে। এই দেশটাই আমার পরিবার। আমার দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না সেই প্রচেষ্টায় হাত দিয়েছি। আমার দেশের মানুষের অভাব-অনটন দূর করে তাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই।’ তখন বাইডেন বললেন, ‘আমি আপনার এই অভাবনীয় সাফল্যের কথা জানি।’

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, সায়মা ওয়াজেদ অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে কাজ করেন শুনে জো বাইডেন অনেক প্রশংসা করেছেন। পরে যোগাযোগের জন্য তার ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন জো বাইডেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের উপদেষ্টা জিয়া উদ্দিন মোবাইল বের করছিলেন ছবি তোলার জন্য। তখন জো বাইডেন তার কাছ থেকে মোবাইল নিয়ে বলেন, আমি ছবি তুলি। তারপরে তিনি প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে সেলফি তুলেন।

উল্লেখ্য, ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ এ সম্মেলন শুরু হয়। দুদিনব্যাপী এ সম্মেলন চলবে রোববার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত। বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X