কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

পেশাগত যোগাযোগ ‍সুরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা জরুরি বলছেন বিশেষজ্ঞরা 

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

ডিজিটাল নিরাপত্তা শুধু প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়, বিষয়টি এখন সাংবাদিক ও অধিকারকর্মীদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। ভার্চুয়াল দুনিয়ায় পেশাগত যোগাযোগ ‍সুরক্ষিত ও নিরাপদ রাখতে সাংবাদিক ও অধিকারকর্মীদের ডিজিটাল নিরাপত্তার কৌশল জানা জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে ‘সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করে। এতে অংশ নেন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা তরুণ সাংবাদিক এবং মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

কর্মশালায় ঝুঁকি আত্মবিশ্লেষণকারী থ্রেট মডেলিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শক্তিশালী পাসওয়ার্ড ও গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, ভিপিএন, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড বার্তা এবং ডেটা ব্যাকআপের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণের বিষয়গুলো পুনরায় আলোচনা করা হয়। এ ছাড়া, অংশগ্রহণকারীরা ভাইরাসযুক্ত লিংক চেনার উপায়, মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল স্বাস্থ্যবিধি বা হাইজিন মেনে চলা, গোপনীয়তা রক্ষা, মাঠপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের সময়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পাবলিক ওয়াইফাই এড়ানো ও জিও-লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখা ইত্যাদি বিষয়ে দলগত কার্যক্রমের মাধ্যমে অনুশীলন করেন। কর্মশালার সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ আশরাফুল হক।

কর্মশালায় ডিজিটাল সুরক্ষার কৌশলপত্র উপস্থাপন করেন ভয়েসের উপপরিচালক, মুশাররাত মাহেরা। তিনি বলেন, নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে পেশাগত যোগাযোগ ‍সুরক্ষিত ও নিরাপদ থাকে।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ডিজিটাল পরিসরে দিনদিন রাষ্ট্র, করপোরেট সংস্থা কিংবা ব্যক্তি পর্যায়ের এবং সংবাদ মাধ্যমের ওপর নানা ধরনের নজরদারি, হয়রানি ও নিপীড়নের ঘটনা যেভাবে বাড়ছে, তা থেকে নিজেকে নিরাপদ রাখতে হলে ডিজিটাল নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আমাদের নতুন করে ভাবার সময় এসেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X