মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে : ইসি আনোয়ারুল

পটুয়াখালীর কুয়াকাটায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : কালবেলা
পটুয়াখালীর কুয়াকাটায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এই নির্বাচন ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। যদি কোনো আসনে তারা মনে করেন ভোট গ্রহণযোগ্য নয়, তাহলে তিনি নিজ উদ্যোগেই সেই আসনের পুরো নির্বাচন স্থগিত করতে পারবেন।

শনিবার (০১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন কমিশন ও জাতিসংঘের সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়, একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি কর্মকর্তা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ধরনের পোস্টার থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আতাউর রহমান, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ ও নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মুহাম্মদ মোখলেস হোসেন।

আরও পড়ুন : আ.লীগের ঝটিকা মিছিল, ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X