কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দুপক্ষ বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকার বিষয়ে বিভিন্ন অপতথ্য বিস্তাররোধসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা কক্সবাজারের শিবিরে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য অব্যাহত মার্কিন সহায়তা কামনা করেন। প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার সার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা জোরদার করেছেন। সংস্থাটির এক দশক ধরে কোনও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তিনি আসিয়ানে যোগ দিতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়ে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীকরণ দেশের উন্নয়ন উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করতে পারে।

এ ছাড়া তিনি ভূমিহীন নেপাল ও ভুটানের সঙ্গে পাশাপাশি ভারতের সাত উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারি।

বৈঠকে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X