কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি : সংগৃহীত

ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের কাছ থেকে বাংলাদেশ ১০টি উড়োজাহাজ কিনতে চেয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে ইমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, ‘ইউরোপীয় উড়োজাহাজ কোম্পানির ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। এয়ারবাসের ১০টি এ৩৫০ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্বপূর্ণ।’

বিমান বাংলাদেশের বয়স ৫১ বছর। এ সরকারি সংস্থার বহরে থাকা কুড়িটির বেশি উড়োজাহাজ বোয়িং কোম্পানির। এর মধ্যে অর্ধেকের বেশি ওয়াইবডি এয়ারক্র্যাফট। আর কিছু আছে ড্যাশ-৮ টার্বোপ্রোস।

রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘কয়েক ধাপে ১০টি উড়োজাহাজ কেনা হবে। কারিগরি কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। এসব উড়োজাহাজ নতুন এবং পুরোনো রুটে চলাচল করবে। সব দেশের বহরেই বোয়িং এবং এয়ারবাসের উড়োজাহাজ রয়েছে। কিন্তু আমাদের শুধু বোয়িং আছে, এয়ারবাসের একটি উড়োজাহাজও নেই।’

করোনা মহামারির পর উড়োজাহাজ পরিষেবা ব্যবসা চাঙা হওয়ার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ আরও ওয়াইডবডি এয়ারক্র্যাফট কিনতে চায়। বিমানের সরাসরি ফ্লাইট চলে সারা বিশ্বের ২০টি গন্তব্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X