রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ষষ্ঠীপূজা সম্পন্ন

মন্দিরে মন্দিরে দেবী ত্রিনয়নী

মন্দিরে পূজার কার্যক্রম। ছবি : কালবেলা
মন্দিরে পূজার কার্যক্রম। ছবি : কালবেলা

দেবীর বোধনের পর এবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল অনুষ্ঠানিকতা। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘দুর্গা মায়ের’ মুখ উন্মোচিত করা হয়। এ সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে স্বর্গ থেকে মর্ত্যে এসে মন্দির-মণ্ডপে অধিষ্ঠিত হন ত্রিনয়নী দেবী দুর্গা। ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খনাদ আর কাসার ঘণ্টায় এ দিন মুখরিত হয়ে ওঠে মন্দির-মণ্ডপগুলো।

সকাল ৯টা ১০ মিনিটে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে ষষ্ঠীপূজা শুরু হয়। এর আগে ভোর থেকে চলতে থাকে পূজার সরঞ্জামাদি সাজানোর কাজ।

এরপর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। যার সমাপ্তি হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবীদুর্গার বিসর্জনের মধ্য দিয়ে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বলেন, সংকল্প ও আরম্ভ এ দুই মিলিয়ে হয় ‘কল্পারম্ভ’। এর মাধ্যমে দেবীর কাছে প্রতিজ্ঞা করা হয়, সব নিয়ম মেনেই তার পূজার্চনা করা হবে।

তিনি বলেন, ষষ্ঠীর আগে দেবী বেলগাছের তলায় ঘুমিয়ে থাকেন। শনিবার সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর ঘুম ভাঙানো হয়েছে। আজকে পূজা এবং অঞ্জলির মধ্যদিয়ে আমরা দেবীর কাছে শান্তি প্রত্যাশা করেছি।

সকাল সাড়ে ১০টার দিকে অঞ্জলি দিয়ে দেবীর ভক্তরা দেশ এবং সারা বিশ্বে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় দুর্গার চরণে গন্ধ, পুষ্প, অর্ঘ্য ও বাদ্য দিয়ে প্রার্থনা করে ষষ্ঠী পূজায়।

প্রণব চক্রবর্তী বলেন, সন্ধ্যায় হবে আমন্ত্রণ ও অধিবাস। এরপর দেবী দর্শনও শুরু হবে।

হিন্দু আচার অনুযায়ী, মহালয়া, বোধন আর সন্ধিপূজা- এই তিন পর্ব মিলে দুর্গোৎসব।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলায় চড়ে।

মহালয়ার মধ্য দিয়ে গত ২১ সেপ্টেম্বর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছিল। ওইদিন থেকেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার সূচনা হয়।

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধরায় আসেন। সন্তানদের নিয়ে কয়েকটি দিন পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে।

এবারের পূজায় কেবল ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারা দেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় হাজারখানেকের বেশি।

মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয়ভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে। এছাড়া ঢাকায় সবচেয়ে বড় পরিসরে এবারও মহাঅষ্টমীর কুমারী পূজা হবে রামকৃষ্ণ মঠ ও মিশনে। এ দিন ফুল, জল, বেলপাতা, ধূপ-দীপসহ ষোড়শ উপাচারে কুমারীরূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়। রামকৃষ্ণ মিশনে বেলা ১১টায় কুমারী পূজা হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সপ্তমীর সকালে হবে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীর বিহিত পূজা।

বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন সকালে হবে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন। ঢাকেশ্বরী মন্দিরে দুপুর ১২টায় থাকবে স্বেচ্ছায় রক্তদান এবং বিকেল ৩টায় বের হবে বিজয়া শোভাযাত্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X