কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

ডিআরইউর শফিকুল কবীর মিলনায়তনে অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার সময় নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। ছবি : সংগৃহীত
ডিআরইউর শফিকুল কবীর মিলনায়তনে অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়ার সময় নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ দেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দিয়েছে নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এ সময় নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলামসহ ডিআরইউর অন্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বছর এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫। প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশিন-রেডিও এই দুই ভাগে ২৫টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার পাশাপাশি সব মিডিয়ার জন্যে উন্মুক্ত করে আরও দুটি বিশেষ পুরস্কারসহ মোট ২৭টি সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হবে। দেশের ১০ জ্যেষ্ঠ সাংবাদিক জমা পড়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা বছরের রিপোর্ট নির্বাচন করবেন।

সংগঠনের সদস্যদের গত ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনোনয়নের জন্য জমা দিতে হবে। ৮ অক্টোবর থেকে রিপোর্ট জমা নেওয়া শুরু হবে এবং রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর।

সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করার এই যে আয়োজন তা আসলে দেশের সাংবাদিকতাকেই এগিয়ে নেওয়ার এক ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাবও সাংবাদিকতার ওপর পড়েছে।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনে ডিআরইউর অংশীদার ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। নানা উদ্ভাবন দিয়ে ইতোমধ্যে সাড়া ফেলেছে নগদ। দেশের ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে দেশীয় এই সেবাটি। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার অনুষ্ঠানের ভেন্যু ও অন্যান্য তথ্য ডিআরইউ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

সংবাদ সম্মেলনে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, নগদ মনে করে সাংবদিকদের কাজের মাধ্যমেই সবচেয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সে কারণেই আমরা এমন আয়োজনের সঙ্গে বারবার থাকছি এবং এর মাধ্যমে আমরা সাংবাদিকদের আরও ভালো রিপোর্ট করার জন্য উৎসাহ দিয়ে যেতে চাই। দেশীয় একটি প্রতিষ্ঠান হিসেবে এটি আমাদের দায়িত্ব বলেই মনে করি আমরা। উল্লেখ্য, নগদ এর আগেও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজনের সঙ্গে যুক্ত থেকেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X