কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল কবে দেশে ফিরবেন শহিদুল আলম

আলোকচিত্রী শহিদুল আলম। ছবি : সংগৃহীত
আলোকচিত্রী শহিদুল আলম। ছবি : সংগৃহীত

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার দেশে ফেরার তারিখ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল আলম আগামীকাল ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় আসবেন বলে আশা করা যাচ্ছে। তিনি স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছেছেন। যেখানে তাকে অভ্যর্থনা জানান ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকায় ফেরার ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

পোস্টে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি এবং ইসরায়েল থেকে নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এতে বলা হয়, ইসরায়েল কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটক করার পর জর্ডান, মিসর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে নিজ নিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত হতে এবং তার মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১০

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১১

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১২

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৩

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৪

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৬

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৭

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৮

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৯

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

২০
X