কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই বিমানে শিশু, ১০ জনকে প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দর। পুরোনো ছবি
শাহজালাল বিমানবন্দর। পুরোনো ছবি

পাসপোর্ট-বোর্ডিং পাস ছাড়াই শাহজালাল বিমানবন্দরের কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে শিশু উঠে যাওয়ার ঘটনায় আনসার, বিমান ও এপিবিএনের ১০ জনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

গত সোমবার মধ্য রাতে ঘটনাটি ঘটে। শিশুটি পাসপোর্ট-বোর্ডিং পাস না নিয়েই কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে সিটে বসে যায়। প্লেনটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার আগ মুহূর্তে জানা যায় শিশুটি এই ফ্লাইটের যাত্রী নয়। এমনকি তার পাসপোর্ট কিংবা বোর্ডিং পাসও নেই। পরে শিশুটিকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়।

জানা যায়, কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনের দরজাও বন্ধ হয়ে গেছে। এ সময় ৮ থেকে ৯ বছরের একটি ছেলে প্লেনের ভেতরে হাঁটাচলা করছিল। কেবিন ক্রু শিশুটিকে সিটে বসার পরামর্শ দেন।

তখন শিশুটি পাসের সিটে বসে। ওই সিটের যাত্রী শিশুটিকে তার বাবা-মায়ের কাছে গিয়ে বসতে বলে, কিন্তু শিশুটি নীরব থাকায় ওই যাত্রী বিষয়টি কেবিন ক্রুকে জানান। তারা ছেলেটিকে তার বাবা-মায়ের বিষয়ে জিজ্ঞেস করেন। কিন্তু শিশুটি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।

একপর্যায়ে কেবিন ক্রুরা হেড কাউন্ট করেন (যাত্রীসংখ্যা গণনা করা)। তখন একজন যাত্রী বেশি পাওয়া যায়। পাইলট উড্ডয়নের আগে বিমানের দরজা খুলে শিশুটিকে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির কাছে হস্তান্তর করার নির্দেশনা দেন। পরে ছেলেটিকে বিমান থেকে নামিয়ে সিকিউরিটির কাছে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X