কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০২:২২ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান ‍

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. আবদুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে দায়িত্বে না থাকেন সেই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে বিএনপির তিন সদস্যের এক প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। সেই সময়ে প্রশাসনে থেকে অনেক কর্মকর্তা রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে গড়ে ওঠা এই কর্মকর্তারা ১৫ মাসে বদলে যাবেন না—এ বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। বিতর্কিত কোনো কর্মকর্তা যেন আগামী নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ না পান, সে বিষয়েও আমরা ইসিকে সতর্ক করেছি।

মঈন খান বলেন, জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। দেশে ৩০০ আসনে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ কর্মী—যাদের মধ্যে আছেন সিভিল প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। কিন্তু গত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে গড়ে তোলা হয়েছে, যা একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন—আমরা চাই তারা যেন বিনা বাধায় কাজ করতে পারেন। বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের অবস্থানে এসেছি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি, তারা যেন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X