আতাউর রহমান
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির পরবর্তী কমিশনার হাবিবুর রহমান

হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হচ্ছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। শিগগিরই এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে কালবেলা এই তথ্য নিশ্চিত হয়েছে।

পুলিশের এই চৌকস কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে রয়েছেন।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। সবকিছু ঠিকঠাক থাকলে এর আগেই আজকালের মধ্যে হাবিবকে ডিএমপি কমিশনার করে গেজেট জারি করা হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে।

খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়ে আসায় কে হচ্ছেন পরবর্তী কমিশনার, তা নিয়ে পুলিশ বিভাগসহ সর্বত্র আগ্রহের বিষয় ছিল। কারণ পরবর্তী পুলিশ কমিশনারকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দিতে হবে। তাছাড়া মেট্রোপলিটনগুলোর মধ্যে ডিএমপি কমিশনারের পদটিও অতি গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, নতুন পুলিশ কমিশনারের তালিকায় হাবিব ছাড়াও আরেক চৌকস কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবর রহমানের নামও জোর আলোচনায় ছিল। বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ বাড়তে পারে- ছিল এমন আলোচনাও। এছাড়া আরও অন্তত দুইজন কর্মকর্তা এই পদটি পেতে দৌড়ঝাপ দিয়েছিলেন বলে জানা গেছে। তবে হাবিবুর রহমানকে ঘিরেই ফাইল চূড়ান্ত করা হয়েছে।

এর আগে বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। পুলিশের নানা সংস্কার কাজের পাশাপাশি নেতৃত্বসুলভ আচরণের জন্য তিনি বাহিনীতে প্রসংসনীয়। ক্রীড়া সংগঠক ছাড়াও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X