কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হতে পারে শীত, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের উত্তর পশ্চিমাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সেই সঙ্গে প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি।

বুধবার (০৫ নভেম্বর) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় বিডব্লিউওটি।

সংস্থাটির তথ্য মতে, লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। তবে এর প্রভাবে থেকে যাওয়া জলীয়বাষ্পের কারণে আগামী শুক্রবার (০৭ তারিখ) পর্যন্ত দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, তবে আগামী শনিবার (৮ নভেম্বর) থেকে প্রায় ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশের আবহাওয়া ভালো থাকতে পারে। যাকে বলে কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য উপকারী আবহাওয়া। এ সময় ধান কাটা থেকে শুরু করে শীতকালীন সব শাকসবজি চাষ শুরু করতে পারবেন।

পোস্টে জানানো হয়, নভেম্বরের ২০ তারিখের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে নভেম্বরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তবে ২০ তারিখের আগে দক্ষিণ বঙ্গোপসাগরে ওয়েভ ইন্টারেকশনের কারণে একটি সার্কুলেশন অথবা লঘুচাপ তৈরি হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, তাই ২০ নভেম্বরের আগে প্রাকৃতিক বড় কোনো পরিবর্তন না ঘটলে দেশে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে ১৭-১৮ তারিখে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আরও জানায়, এখন পর্যন্ত সব প্যারামিটার বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে যে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে একটি বৃষ্টিবলয় আসতে পারে। তবে এটা পরিবর্তন হতে পারে। কারণ আবহাওয়া নিয়মিত পরিবর্তনশীল।

পরিশেষে পোস্টে জানানো হয়, নভেম্বরের ১০ তারিখ থেকেই উত্তর পশ্চিমাঞ্চলের মাধ্যমে দেশে শীতের আগমন ঘটতে পারে। তবে সারা দেশে শীতের আগমন ঘটতে পারে মাসের শেষ দিকে। এ ছাড়া প্রথম শৈত্য প্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X