রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘টপ এগ্রি ফুড পাইওনিয়ার’ পুরস্কার পাওয়ায় মিন্টুর সঙ্গে সুইটের সৌজন্য সাক্ষাৎ

সৌজন্য ছবি।
সৌজন্য ছবি।

খাদ্য ও কৃষিতে নোবেলখ্যাত বিশ্বের সম্মানজনক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের (ডব্লিউএফপিএফ) ‘টপ এগ্রি ফুড পাইওনিয়ার’ পুরস্কার পেয়েছেন আবদুল আউয়াল মিন্টু।

আবদুল আউয়াল মিন্টু একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং এফবিসিসিআইয়ের সাবেক সফল সভাপতি ও সমাজসেবক।

এ পুরস্কার অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মিন্টুর সঙ্গে সাক্ষাত করেছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও বাংলাদেশ রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহা. ইসহাকুল হোসেন সুইট। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জিবি মেম্বার শাকিল আহমেদ।

এর আগে চলতি বছরের ২২ অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের রাজধানী ডেস মইনেসে অনুষ্ঠিত বোরলগ ডায়ালগ সম্মেলনে মিন্টুর হাতে এ পুরস্কার তুলে দেন ডব্লিউএফপিএফ-এর সভাপতি মাশাল হুসেইন ও প্রধান নির্বাহী কর্মকর্তা গভর্নর টমাস জে. ভিলসাক।

জানা গেছে, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে কয়েক দশকের অবদান ও উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ডব্লিউএফপিএফ যৌথভাবে এ পুরস্কার ঘোষণা করে।

এবারে ডব্লিউএফপিএফ বিশ্বের ২৭ দেশের ৩৯ জনকে টপ অ্যাগ্রি ফুড পাইওনিয়ার হিসেবে সম্মাননা দিয়েছে। সেই তালিকায় বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন লাল তীর সিডস লিমিটেড ও লাল তীর লাইভস্টক লিমিটেডর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়াল মিন্টু। প্রতিষ্ঠান দুটি মাল্টিমোড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয় ১৯৮১ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X