মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে সাংবাদিকদের ওপর হামলা, ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাভারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ছবি : কালবেলা
সাভারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ছবি : কালবেলা

সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে দুর্নীতি ও ঘুষ গ্রহণের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।

রোববার (২১ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার সামনে আয়োজিত এ কর্মসূচিতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। অথচ সেই দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা চালানো এবং পরে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

তারা আরও বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। সত্য প্রকাশ ঠেকাতেই পরিকল্পিতভাবে এ ধরনের মামলা দেওয়া হয়েছে।

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, সাংবাদিক নির্যাতনের এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরা হয়।

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এ সময় বক্তব্য দেন সাভার প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও জিটিভির সাভার প্রতিনিধি আজিম উদ্দিন, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, টেলিভিশন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও এখন টিভির সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক ও গ্লোবাল টিভির তোফায়েল হোসেন তোফাসানি, ধামরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সৌকত, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মানু, সাভার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক লোটন আচার্য্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল থানার সামনের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সাভারের আলমনগর এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান দেশ টিভির জেলা প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শরীফ শেখ, চ্যানেল এস-এর প্রতিবেদক জাহিদুল ইসলাম ও এনটিভির ক্যামেরাম্যান জায়েদ আনসারীসহ কয়েকজন সাংবাদিক। অভিযোগ রয়েছে, এ সময় সহকারী সেটেলমেন্ট অফিসার এএসএম শাহীন, পেশকার শফিক ও সাইফুল ইসলাম সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং তাদের ওপর হামলা চালান। পরে ওই সহকারী সেটেলমেন্ট অফিসার সাংবাদিকদের বিরুদ্ধেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X